শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কিশোরগঞ্জে নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধিতে তলিয়ে গেছে বোরো ক্ষেত

আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নদীর তীরবর্তী এলাকার শত শত ভূমিহীন কৃষক কয়েকমাসের খাদ্যের সংস্থানের আশায় প্রতিবছর শুষ্ক মৌসুমে নদীর তলদেশে বোরো চাষাবাদ করেন। অল্প খরচে ভালো ফলনও পেয়ে থাকেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতে আকস্মিকভাবে হালকা ঝড়ো হাওয়ার সাথে ভারি বৃষ্টিপাত হয়।

এ বৃষ্টিপাতসহ উজানের ঢলে নীলফামারীর কিশোরগঞ্জে চাড়াল কাটা ও ধাইজান নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এতে নদীর তলদেশ আবাদকৃত শত শত হেক্টর পাকা-আধাপাকা বোরো ধান তলিয়ে ব্যাপক ক্ষতির আংশকা দেখা দিয়েছে।এমন পরিস্থিতিতে ভূমিহীন কৃষকরা কষ্টের ফসল হারিয়ে তাদের মুখে এখন বোবা কান্নার আহাজারি।

বুধবার সকালে সরেজমিনে নদী অববাহিকার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়- ওই নদী দু‘টির পানি হঠাৎ বেড়ে যাওয়ায় বোরো ধান তলিয়ে গেছে। এতে নদীর তলদেশের চাষাবাদকৃত ভুমিহীন কৃষকের কপাল পুড়েছে। এসময় স্থানীয়রা জানান- নদীর তলদেশ সোনালী সবুজের আভায় বিস্তীর্ণ মাঠে ভরে উঠেছিল। বর্তমানে সেই নদীতে পানি থৈ থৈ করছে।

সদর ইউপির কেশবা পীর পাড়া গ্রামের বোরো চাষী আফজালুল জানান,তার ৩বিঘা জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। আর কয়েক দিন গেলে ধান ঘরে তোলা যেতে।এতে খরচও হয়েছে ১৮ হাজার টাকা।ফসল হারিয়ে তিনি নির্বাক হয়ে পড়েন।

উঃ দুরাকুটি ময়দান পাড়া গ্রামের বোরো চাষী চটকু জানান- তিনি শুকনো মৌসুমী ৬০ শতাংশ পরিমান নদীর তলদেশে ধান চাষ করেছিলেন। শেষ চৈত্রের পানিতে আধা পাকা ধান সব তলিয়ে গেছে। সারা বছর কি খাবেন তা নিয়ে তিনি চিন্তিত বলে জানান।

উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান বলেন- নদীর তলদেশের বোরো চাষাবাদ লক্ষ্যমাত্রার হিসেবে ধরা হয়না। অনেকে সুযোগ পেলে নদীর তলদেশে বোরো চাষাবাদ করেন। ইতিমধ্য কৃষকদেরকে দেরি না করে তাড়াতাড়ি ধান কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com