শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুমিল্লায় নারী সাংবাদিকের উপর হামলাকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
কুমিল্লার দেবিদ্বারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদকারী নারী সাংবাদিকের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী সুমন চন্দ্র দাস র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছে।

গত ২৩ আগস্ট ২০২৫ইং কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন রাজামেহার এলাকায় যুগান্তরের নারী সাংবাদিক ভিকটিম মোসা. আঁখিনূর আক্তার এর উপর মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালায়। এসময় গ্রেপ্তারকৃত আসামী সুমন চন্দ্র দাস ভিকটিমের গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে। ঘটনার সূত্রপাতে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী সুমন চন্দ্র দাস উক্ত এলাকার মাদক ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারই নেতৃত্বে উক্ত এলাকায় উন্মুক্ত ভাবে চলে মাদক ব্যবসা।

ভিকটিম কাজের সূত্রে ঢাকায় বসবাস করলেও তার বৃদ্ধা মা রাজামেহারে বসবাস করেন। এরই সুযোগ নিয়ে সুমন ভিকটিমের মায়ের বাসায় মাদক রেখে ব্যবসা চালাতে চেয়েছিল। কিন্তু ভিকটিমের মা সুমনের প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ করলে সুমন ভিকটিমের মায়ের উপর হামলা চালায়। মায়ের উপর হামলার ঘটনায় ভিকটিম নিজ বাড়িতে ফিরে আসেন এবং সুমনের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

পরবর্তীতে গত ২৩ আগস্ট ২০২৫ইং ভিকটিম কর্মস্থলে ফেরত যাওয়ার সময় পথিমধ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সুমন ও তার অন্যান্য সহযোগী মাদক ব্যবসায়ীরা ভিকটিমের উপর হামলা চালায়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল গত ২৪ আগস্ট ২০২৫ইং রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন রাজামেহার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত প্রধান আসামী সুমন চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।

জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী সুমন চন্দ্র দাস (৩০) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজামেহার গ্রামের মৃত. সন্তোষ চন্দ্র দাস এর ছেলে। গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com