মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় আবারও সাংবাদিকেরর উপর হামলা, প্রতিবাদে ফুঁসে উঠেছে সাংবাদাক সমাজ

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন উজান গ্রাম ইউনিয়নের বৃত্তি পাড়া এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দ্বিপক্ষীয় অস্ত্র মহড়াও দেওয়া হয়।

এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় সাংবাদিক ভিডিয়ো ধারণ করতে গেলে গেলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে ফোন ছিনিয়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে উজান গ্রাম ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মজিদ গ্রুপ ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বক্কর গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই জের ধরে রবিবার (৬ই আগস্ট-২৩ইং) সন্ধ্যায় মজিদ গ্রুপের লোকজন বক্কর গ্রুপের লোকজনের উপর আক্রমণ করে। এরপর বক্কর গ্রুপের লোকজন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিলে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রের মহড়া শুরু হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ভিডিয়ো ধারণ করতে গেলে ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের কাগজ পত্রিকার ইবি থানা প্রতিনিধি মাসুম রহমানের মুঠোফোনে ছিনিয়ে নেয় এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।

এছাড়াও নিজেকে সচিবের ভাই পরিচয় দিয়ে ওই সাংবাদিককে মারতে উদ্যত হয়। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এবিষয়ে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে দাবি জানান।

এবিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) আন নূর যায়েদ বলেন, পুলিশ নিয়ে আমি শক্ত অবস্থানে আছি।যে যতো বড়ো পরিচয় ধারীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com