মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় নিজ বাসায় খুন হলেন স্কুল শিক্ষিকা

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জিলা স্কুলের শিক্ষিকা রোকসানা খানম(৫২) এর রক্তাক্ত লাশ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার সকালে শহরের হাউজিং ডি ব্লকের ২৮৫ নম্বর বাড়ীতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুষ্টিয়া জিলা স্কুলের ইংরাজী বিভাগের সিনিয়র শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। সে খন্দকার মোস্তাফিজুর রহমানের স্ত্রী রোকসানা খানম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- নিহত রোকসানা খানম তার স্বামী খন্দকার মোস্তাফিজুর রহমান যশোরে চৌগাছা এলজিইডি চাকুরী করেন এবং নিহত শিক্ষিকা জিলা স্কুলে চাকুরী করার সময়ে নিঃসন্তানহীনভাবে হাউজিং ডি বøকের বাড়ীর ৪র্থ তলার ২য় তলাতে একাই থাকতেন।

এরই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা গতকাল রাতে এসে টাকা পয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার সময় ঐ শিক্ষিকা বাঁধা দিলে তাকে কুপিয়ে নিমর্মভাবে হত্যা করে পালিয়ে যায় গেছে বলে মনে করছেন স্থানীয়রা।

সোমবার সকালের দিকে নিহতের ফুফী দরজা খুলে দেখে বাড়ী এলোমেলো নিহতের লাশ নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ এসে লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন কে বা কারা রাতের অন্ধকারে এসে তাকে হত্যা করে পালিয়ে গেছেন। তবে কি কারণে তাকে হত্যা করেছে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি, তদন্ত চলছে তদন্ত শেষ হলে গণমাধ্যমকর্মীদের জানানো হবে বলে তিনি জানান।

এ ব্যাপারে কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ এফতে খাইরুল ইসলাম বলেন- রোকশানা খানম তার স্কুলের একজন সিনিয়র ইংরেজীর শিক্ষিকা ছিলেন।

একজন ভালো শিক্ষিকা হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো মানুষ ছিলেন। তার কোনো শত্রু থাকতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। তিনি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এই নৃশংস হত্যাকান্ডের তীত্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শিক্ষিকা রোকশানা খানমের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com