মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় ভাইয়ের হাতে ভাই খুন

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বটি দিয়ে কুপিয়ে চাচাতো ভাই সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে মাহাবুল ইসলাম। বৃহস্পতিবার ১৬ই মার্চ উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়ায় এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

নিহত সাইফুল ইসলাম দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া গ্রামের মিস্ত্রিপাড়া এলাকার সামছুল ইসলামের ছেলে। সে নসিমন চালক ছিলেন। অভিযুক্ত মাহাবুল ইসলাম নিহতের চাচাতো ভাই।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে- নিহত সাইফুল ইসলাম ও মাহাবুল ইসলাম আপন চাচাতো ভাই, পাশাপাশি বাড়ি। দুজনের সমবয়সী (৮ বছর) দুই ছেলে আছে। বৃহস্পতিবার তারা দুজন খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করে। এই ঘটনার জের ধরে দুই ছেলের অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে।

এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল বাকী বলেন- বাচ্চারা খেলার সময় ধাক্কাধাক্কি মারামারি করেছিলো। এ ঘটনার জের ধরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুলের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন- ৮ বছর বয়সী দুই ছেলে খেলার সময় ধাক্কাধাক্কি ও মারামারি করেছিল। এ ঘটনার জেরে দুই অভিভাবকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এসময় মাহাবুল ও তার স্ত্রী কণা বটি দিয়ে কুপিয়ে সাইফুল ইসলামকে হত্যা করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com