মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়া সদরে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ

জুয়েল রানা- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাত দিনব্যাপী ধানকাটা কর্মসূচির প্রথম দিনে কুষ্টিয়ার দুজন প্রান্তিক কৃষকের জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছেন কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ ১০ই মে বুধবার সকালে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া গ্রামে দুজন কৃষকের ধান কেটে দেন সদর উপজেলা ও বটতৈল ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আদ্বীপুজ্জামান সংগ্রামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের বিপ্লব হোসেন, হরিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম রুমি, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মর্তুজা আহমেদ, আব্দালপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন ও সদর উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের সম্রাট হোসেন, সিয়াম সাদ পুষন, সোহান, তামিম, মিথুন ও জুয়েল প্রমূখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আদ্বীপুজ্জামান সংগ্রাম বলেন- প্রধানমন্ত্রী হাসিনা’র নির্দেশনায় ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আতাউর রহমান আতা ভাইয়ের দিকনির্দেশনায় আমরা সদর উপজেলায় সাতদিনব্যাপী ধানকাটা কর্মসূচি শুরু করেছি।

তিনি বলেন- প্রথম দিন বটতৈল ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বড়িয়ায় প্রান্তিক কৃষকের ধান কাটা সম্পন্ন করলাম। পর্যায়ক্রমে আমরা সাতটি ইউনিয়নেই এই কর্মসূচি করবো। ধান কেটে যতজন গরিব মানুষকে সহায়তা করা যায় আমরা তাদেরকে সেই সহায়তা করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com