মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় চিকিৎসক হত্যায় ৪ জেমবি সদস্যর যাবজ্জীবন

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমানকে কুপিয়ে হত্যার দায়ে ৪ জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা- কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর পূর্বপাড়ার রহমান ব্যাপারীর ছেলে আজিমুল ইসলাম, একই উপজেলার খাজানগর মাদরাসাপাড়ার আজিজুল হক খানের ছেলে সাইফুল ইসলাম খান, কবুরহাট এলাকার আব্দুস সামাদ সরদারের ছেলে জয়নাল সরদার ও দৌলতপুর উপজেলার পূর্ব রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাইফুদ্দিন কাজী। দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

পিপি অনুপ কুমার নন্দী বলেন- হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

জানা যায়- ২০১৬ইং সালের ২০শে মে সকাল ৯টা ১৫ মিনিটে রোগী দেখার জন্য কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় নিজ বাসা থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক মীর সানাউর রহমান তার বন্ধু সাইফুজ্জামানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বটতৈল শিশির মাঠ এলাকায় তার বাগান বাড়ির উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে ৯টা ৫০ মিনিটে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল শিশিরের মাঠের নুমাগাড়ার মোড়ে পৌঁছালে সানাউর রহমানকে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন আসামিরা।

এ ঘটনায় নিহতের ভাই মীর আনিছুর রহমান আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ৬ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com