শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুষ্টিয়ায় ছাত্রীর সাথে অভিমান করে ছুরি চালিয়ে চঞ্চলের আত্মহত্যা চেষ্টা

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীর সাথে দেখা করতে না পেরে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কুষ্টিয়া সদরের হরিপুর গ্রামের পান্নার ছেলে চঞ্চল হোসেন(২৩)। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। আহত যুবক বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান জানান- তিনি বিদ্যালয়ে আসার পূর্বমুহূর্তে একটি ছেলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থী বিষয়টি সহকারী শিক্ষক বশির উদ্দিনকে জানালে তিনি ছেলেটিকে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিয়ে গিয়ে উভয়ের অভিভাবকদের খবর দেবার সিদ্ধান্ত নেন।

কিছু সময়ের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষা প্রতিষ্ঠানে এসে যুবককে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে তার মাজায় রাখা ছুরি বের করে পরপর ২ বার নিজের পেটে আঘাত করে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা দ্রুত আহত চঞ্চলকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম জানান- দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে একজন যুবক এসে প্রধান শিক্ষকের অফিস কক্ষে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আহত যুবককে তার অভিভাবকদের মাধ্যমে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com