শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ভেড়ামারা উপজেলার কাচিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে।

নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার বরিয়া গ্রামের মৃত আ হামিদের ছেলে সজিব (২৩) এবং পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে মারুফ উল আলম পিয়াস (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- ভেড়ামারা থেকে একটি মোটরসাইকেলে দুজন পাবনার উদ্দেশে এবং আরেকটি মোটরসাইকেলে দুজন বিপরীত থেকে মিরপুরে যাচ্ছিলেন। পথে ভেড়ামারার কাচিপাড়া এলাকায় পৌঁছালে ওই দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন।

স্থানীয়দের সহযোগিতায় তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় সজিব ও পিয়াস মারা যান। তাঁদের সঙ্গে থাকা আরও দুজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com