মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ধর্ষণ মামলায় মোঃ সুজন(২৫) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার ৩১শে জুলাই দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। এ রায় দেন। বিষয়টি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুজন দৌলতপুর উপজেলার আলী নগর গ্রামের শাহারুল মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বাদি মুনজুরা খাতুন একই গ্রামের আকরাম মন্ডলের স্ত্রী।

এজাহার সূত্রে জানা গেছে- ২০১৮ইং সালের ২৯শে ডিসেম্বর সকাল ৯টার দিকে মুনজুরা ও তার স্বামী বাড়ীতে ছিল না। মুনজুরা অন্যের বাড়ীতে তামাকের ঘর ল্যাপার কাজে গিয়েছিলেন। এই সুযোগে জোরপূর্বক মুনজুরা খাতুনের ১৪ বছর বয়সী মেয়েকে ধর্ষন করে সুজন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামি সুজন পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৯ইং সালের ২রা জানুয়ারি তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দৌলতপুর থানায় মামলা করা হয়।

আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে ২০১৯ইং সালের ২৮শে ফেব্রুয়ারী তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই তানভির কবির। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন- ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় সুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com