শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

কুষ্টিয়ায় হত্যার প্রতিশোধ নিতে হত্যা মামলার আসামির পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে ২ বছর পর হত্যা মামলার ৪নং আসামি সেলিম নামের ব্যক্তিকে পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করেছে নিহতের ছেলে ও চাচা। সোমবার সকালে সদকী ইউনিয়নের সদকী চরপারা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৪ জন নারীকে আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

নিহত সেলিম হোসেন(৪৫) সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মৃত সেকেন আলীর ছেলে। তিনি পেশায় ডাইং কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০২০ইং সালের ৬ই মে সদকী চরপারা গ্রামের হুমায়ন নামের একজন ব্যক্তি খুন হয়। এই হত্যা মামলায় সেলিম হোসেন ৪ নং আসামি ছিলেন।

সোমবার সকালে সেলিম নিহত হুমায়ুনের বাড়ির সামনে দিয়ে যাবার সময় হুমায়ুনের ছেলে রাজু এবং তার দুই ভাই আসলাম ও সাইদুল তাকে ধরে বাড়ির মধ্যে নিয়ে গিয়ে ধারালো দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে ফেলে রাখে।

পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।

কুষ্টিয়া যাবার পথে সেলিম মারা যান। মারা যাবার আগে যারা কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করেছে তিনি তাদের নাম উল্লেখ করেন। সেই ভিডিওটি ফেসবুকে অনেকে আপলোড করেছেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মশিউল আরেফিন জানান- রোগীর দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করায় ৮/১০ জায়গায় গভীর ক্ষত ছিলো। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া প্রেরণ করা হয়।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান- হত্যা মামলার ৪নং আসামীকে প্রতিপক্ষের লোকজন বাড়ির মধ্যে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করে। পরবর্তীতে চিকিৎসার জন্য কুষ্টিয়া নেবার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় ইতিমধ্যে ৪ জন নারীকে আটক করা হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com