মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ ডাকাত দলের সর্দার গ্রেফতার

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী ডাকাত দলের সর্দার রুহুল আমিন(৪৯) নামে একজন অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।

শনিবার ২রা জুলাই আনুমানিক রাত আড়াইটার সময় কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম চরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুহুল আমিন ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় পূর্বে ৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়- কুষ্টিয়া ডিবি পুলিশের (গোয়েন্দা শাখার) অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে বিশেষ একটি অভিযানিক দল আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি চালাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা চাঁদগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আসামী রুহুল আমিনকে একটি কাটা রাইফেল সহ গ্রেফতার করেন।

কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন যোগদানের পর থেকে অস্ত্র, মাদক,ও চোরাকারবারীদের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করা হচ্ছে। ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে ওসি নাসির উদ্দিনের নেতৃত্বে জুন মাসের এক মাসে ২৪২ বোতল ফেন্সিডেল, গাজা ২৯ কেজি, ইয়াবা ৫০ পিস, টাপেন্টা ২৫০ পিসসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন- আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান করে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও মাদক, অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com