মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ফাইনাল খেলা সম্পন্ন

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
আজ কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল পরিমান দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচে চিলমারী উপজেলাকে ৭-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কুড়িগ্রাম সদর উপজেলা।

সমাপনী দিনের এই আয়োজনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সম্মানিত সচিব জমেজবাহ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ জাফর আলী, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ অন্যান্যরা। ফাইনাল ম্যাচ উপভোগ শেষে বিজয়ীদের মাঝে ট্রফি, ক্রেস্ট এবং প্রাইজমানি বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথিকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এই টুর্নামেন্টকে সাফল্যমন্ডিত করার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল ইসলাম টুকু, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব আবু মোঃ সাঈদ হাসান লোবান, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রেজাউল হক দুলাল, জেলার সকল উপজেলা ক্রীড়া সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন- কুড়িগ্রাম জেলার সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উদ্দীপনা ভবিষ্যতে এরকম আরও টুর্নামেন্ট আয়োজন করবে। জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে জেলা প্রশাসন সকল টুর্ণামেন্টে উৎসাহ যোগাবেন। তিনি বিশেষ করে বলেন এই টুর্ণামেন্ট গুলো মাদকমুক্ত কুড়িগ্রাম বিনির্মানে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com