মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন উদ্বোধনে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি.
নীলফামারীর কিশোরগঞ্জে সাংবাদিক সংগঠন ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়। এতে সকল শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, সমাজসেবক রেজাউল আলম স্বপন, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াবদুর রহমান, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোতালেব হোসেন, সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক শাকিল ইসলাম ফিতা কেটে উদ্বোধন করেন।

এসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হয়। পরে পাচ শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন নতুন সংগঠন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ওই অনুষ্ঠানে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, কিশোরগঞ্জে সাংবাদিক সংগঠনের একটি নতুন দিগন্ত শুরু হয়েছে। বছরের শুরুর দিনে এমন একটি আয়োজন সমাজ ও দেশের জন্য অনেক কল্যানকর হবে। সাংবাদিকরা সমাজের দর্পন, আমার জানা মতে- এই সংগঠনে সকল সদস্য ভালো মানুসিকতার ও গুণী সাংবাদিক। আমি সকল সাংবাদিকের ভবিষ্যৎ কার্যক্রমের জন্য শুভ কামনা করি।

অনুষ্ঠানে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সংগঠনটি তরুন মেধাবী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয়েছে। আমরা সবাই মাঠের খবর তুলে আনার চেষ্টা করি- আমাদের গণমাধ্যম সম্পৃক্ত ভবিষ্যৎ কার্যক্রমগুলো আরো সুন্দর হবে। কিশোরগঞ্জে আমরা সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সব খবর সবার মাঝে তুলে ধরতে চাই।

সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল ইসলাম বলেন, আমরা মাঠের খবর তুলে এনে বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের মাঝে পৌঁছনোর চেষ্টা করি। কিশোরগঞ্জের গুণী সাংবাদিকদের নিয়ে আমাদের সংগঠনটি যাত্রা শুরু করলো।

এসময় সংগঠনের সদস্য বৃন্দসহ স্থানীয় সুধী মহল উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com