শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

খেলার মাঠ সংস্কার ও বাজার বন্ধের দাবিতে মানববন্ধন

খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ও/এ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ (পুরাতন মাঠ) সংস্কার এবং মাঠে বসা বাজার বন্ধে দাবিতে মানববন্ধন করা হয়েছে। সোমবার (১১ আগষ্ট) সকাল ১১ টায় ৩ দফা দাবি নিয়ে মাঠের পার্শ্ববর্তী নতুন চৌপথি টু তারাগঞ্জ বাজার সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, সচেতন মহল ও স্থানীয়রা অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং ন্যায্যতার স্লোগান প্রতিবাদী আন্দোলন লক্ষ্য করা যায়।

তারা দাবি করে বলেন, মাঠে বাজার বন্ধ করে নির্ধারিত স্থানে বাজার স্থানান্তরিত করা, মাঠ সংস্কারের মাধ্যমে খেলার উপযোগী করা, বর্ষাকালিন জলাবদ্ধতা রোধে পানি নিস্কাশন ব্যবস্থা করা।

এসময় সংগঠক ও সাবেক খেলোয়াড় আরিফুল ইসলাম মুন্না জানান, তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটি (পুরাতন) দীর্ঘদিন ধরে অবহেলিত। বাজার বসার কারণে মাঠের অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। মাঠটি প্রায় পরিত্যক্ত হওয়ায শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক বিকাশ আজ বাধাগ্রস্ত। এছাড়াও বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

মানববন্ধনে তাজমুল ইসলাম বলেন, এই মাঠে আমাদের অনেক স্মৃতি জড়িত, যা এখন বাজারের দখলে। আমরা মাঠ ফিরে চাই এবং খেলার উপযোগী করে চাই। এই দাবি পূরণ না করা হলে আরও বড় আন্দোলন সংগঠিত হবে।

স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আন্দোলনকারীদের দাবি বিবেচনার আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং যথাযথ পদক্ষেপ নেব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com