মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খোকসায় ছাত্রলীগ সভাপতির বাড়ীতে হামলা

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামে ইউনিয়নের বর্তমান ছাত্রলীগ সভাপতি এস এম মোস্তফার বাড়ীতে ঈদের পরের দিন সোমবার সকালে ৮ঃ৩৯ মিনিটে সবাই ঘুমন্ত অবস্থায় তাদের বসত বাড়ীতে হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের মোঃ রেজাউল করিম (অরণ্য রেজা) ও রবিউল ইসলাম সহ অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলায় ছাত্রলীগ সভাপতি এস.এম. মোস্তফার বৃদ্ধবাবা মোঃ আব্দুল মান্নান শেখ(৭০), এবং বড়ভাই মোঃ ইকরামুল হক(৩৮) ও হারুন শেখ(২৮) মারাত্মক ভাবে আহত হয়েছে। এর মধ্যে হারুন শেখ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

কর্তব্যরত ডাক্তার বলেছেন হারুন শেখের শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।হামলা কারীরা এলাকার প্রভাবশালী হওয়ায় উক্ত গ্রামে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির সহঃ সভাপতি হয়ে খোকসা-কুমারখালির বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

তার বিরুদ্ধে ঢাকাস্থ খোকসা উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিলের টাকা আত্মসাৎ করে থাইল্যান্ড ভ্রমণের অভিযোগ পাওয়া গেছে। খোকসা উপজেলা কল্যাণ সমিতির আশ্রয় প্রশ্রয়ে এলাকার নিরীহ মানুষের উপর হামলার অভিযোগ আছে এবং সমিতির পরিচালনা পরিষদের কতিপয় ব্যক্তি তার এই অপকর্মের প্রশ্রয় দেয়। একটি সামাজিক সংগঠনের এমন কার্যক্রমে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে রেজাউল করিম ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। এ ব্যাপারে খোকসা থানায় এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com