মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার পলাশবাড়ীতে গ্যাসের দাবীতে মানববন্ধন

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে গ্যাস সংযোগের দাবীতে অরাজনৈতিক, সেবাধর্মী ও স্বেচ্ছাসেবী স্থানীয় সংগঠন “জাগো বাহে” এর উদ্যোগে আজ ৩০শে মে সোমবার সকাল ১১টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।

“জাগো বাহে” সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহবায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জাগো বাহে সংগঠনের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদশা।

আরও বক্তব্য রাখেন- পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী আজাদুল ইসলাম আজাদ, জাগো বাহে সংগঠনের উপদেষ্টা মজনুর রহমান ময়নুল মাষ্টার, ডাঃ মুহাঃ আবু শাহীন মন্ডল, আনোয়ারুল ইসলাম ফারুক, পৌর যুবলীগ নেতা মুশফিকুর রহমান রাজীব, সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ফজলুল কবির প্লাবন, আওয়ামী লীগের মহিলা নেত্রী শ্যামলী আক্তার প্রমুখ।

মানবন্ধটি সকাল ১১ট থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা, পলাশবাড়ী উপজেলাসহ গাইবান্ধা জেলার অবহেলিত জনপদে গ্যাস সংযোগ দিয়ে অত্র এলাকায় কলকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করণে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com