শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গাইবান্ধার পলাশবাড়ী অনাবৃষ্টিতে হাহাকার, দুশ্চিন্তায় পাট চাষীরা

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসের তিন দিন অতিবাহিত হলেও বৃষ্টির দেখা নেই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায়।

পলাশবাড়ীতে পাটের ভালো ফলন হলেও বৃষ্টির পানির অভাবে পাট জাগ দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পাট চাষিরা।

এছাড়া তীব্র তাপদাহ ও খড়ায় মাটি ফেটে চৌচির হচ্ছে। শুকিয়ে যাচ্ছে পাটগাছ। গত দু’বছর পাট চাষে লাভের মুখ দেখলেও এবার লোকসানের আশঙ্কা করছেন পাট চাষীরা।

পাট চাষিরা জানান- আমাদের বেশিরভাগ খাল-বিল, নদী-নালায় পানি না থাকায় বেশ চিন্তিত হয়ে পড়েছি। পানির অভাবে পাট পঁচানো নিয়ে শঙ্কায় আছি। পাট জাগ দিতে না পেরে জমিতেই ফেলে রাখতে বাধ্য হচ্ছি। এতে পাটের গুণগতমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবার কোন কোন কৃষক কাঁচা পাট পরিবহন করে বিল বা নদীর নিচু এলাকায় নিয়ে জাগ দিতে বাধ্য হচ্ছেন। কেউবা কৃত্রিম উপায়ে সেলোমেশিন দিয়ে পুকুর বা ডোবাতে পানি ভরিয়ে পাট জাগ দেওয়ার প্রস্তুত নিচ্ছেন। এতে পরিবহন ও শ্রমিক বাবদ পাটের উৎপাদন খরচ বেড়েছে।

উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তরের উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা খোকন সরেণ বলেন- আমরা উপজেলা পাট উন্নয়ন অধিদপ্তর থেকে ৩ হাজার কৃষককে পাট চাষে আগ্রহী করতে কৃষি প্রনোদনা দিয়েছি। গত অর্থ বছরের চেয়ে এ উপজেলায় পাট চাষ একটু বেশি হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com