মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের মানসম্মত কাজে খুশী স্থানীয়রা

অপু রোমিও- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য নির্মাণকৃত ঘর যেন অসহায়ের স্বপ্ন পূরণ। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীনরা পেয়েছেন নতুন প্রাণের ঠিকানা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ৫০০টি ঘরের নির্মাণকাজ চলমান রয়েছে।

সেমি পাঁকা ঘর, বারান্দা, রান্না ঘর পেয়ে খুশি মাথা গোঁজার ঠাঁই ছিল না এমন ভূমিহীনেরা।

উপজেলারশ্রীপুর, কাপাসিয়া, রামজীবন, বামনডাঙ্গায় চলমান ৫০০ টি ঘরের কাজের মান যেন মন ছুঁয়ে যাওয়ার মতো। নির্মাণ কাজে ব্যবহৃত ইট, খোয়া, বালু, টিন, রড, সিমেন্ট, কাঠ এর গুণগত মান বুঝিয়ে দেয় কাজের স্থায়িত্ব!

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান- আমার উপজেলাটি অনেক বড়। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরের যেন সঠিক বাস্তবায়ন হয় সেটাই করার চেষ্টা করছি। তবে আমি সব সময় নিজে এবং লোক মাধ্যমে নির্মাণকাজ দেখাশুনা করি। যাতে কাজের গুণগতমান নিশ্চিত হয়।

কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান- নদী বিধৌত এলাকায় যে ভাবে ঘরের কাজ হয়েছে তা অনেক সুন্দর। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিবির তদারকিতে কাজের মান প্রশংসনীয় হয়ে উঠেছে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে ভূমিহীনদের জীবন পেয়েছে নতুন প্রাণের সঞ্চার।

সচেতন মহল বলছেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল নিরলস পরিশ্রমের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করছেন। আমরা সব সময় চাই তার পুনঃ পুনঃ সফলতা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com