শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

গাইবান্ধায় বিদেশী পিস্তুল ও গুলিসহ দুধর্ষ ডাকাত গ্রেফতার

শাহরিয়ার কবির আকন্দ- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর থানার একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী দুধর্ষ ডাকাত শৈলাশ প্রধান(৪৬) কে বিদেশী পিস্তুলসহ গ্রেফতার করেছে গাইবান্ধা জেলা পুলিশ। এ বিষয়ে আজ ১৪ই জুন মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

প্রেস কনফারেন্সকালে জানা যায়- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নির্দেশে এস,আই আমিনুর সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন মামলার পলাতক আসামী দুধর্ষ ডাকাত শৈলাশ প্রধান(৪৬) কে বগুড়া জেলার সোনাতলা থানাধীন পাকুল্লা ইউনিয়নের পূর্ব সুজায়েতপুর চর হতে পুলিশি অভিযান পরিচালনা করে গ্রেফতার করে এবং গাইবান্ধা সদর থানায় নিয়ে আসে। পরে শৈলাশ প্রধান এর দেয়া তথ্য মতে তার নিজ বাড়ীর শয়ন ঘরের বক্স খাটের নিচ থেকে ১ রাউন্ড গুলি সহ ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামী শৈলাশ প্রধান(৪৬) গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃতঃ রাধা চরন এর ছেলে । তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা, ৩টি ডাকাতি, ১টি চাঁদাবাজি, ৪টি চুরি এবং ১টি অস্ত্র মামলা সহ মোট ১২টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে গাইবান্ধা সদর থানায় সাজাপ্রাপ্ত ২টি। যার– ৬ই মে ২২ইং তারিখের ৩৯৫/৩৯৭ ধারার ১৮৬০ পেনাল কোডের এফআইআর নং- ১৩/১৮২, ও যার- ৯ই ফেব্রুয়ারী ২২ইং তারিখের ৩০২/৩৪ ধারার ১৮৬০ পেনাল কোডের এফআইআর নং-৭/৪৪ এবং ৪ টি জিআর পরোয়ানা মুলতবী রয়েছে। আনুমানিক ১০ থেকে ১৫ বছর আগে সে এই অস্ত্রটি ক্রয় করেছে। এরসাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের,অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল আবু লায়েছ মোঃ ইলিয়াস জিকু, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম, ইন্সপেক্টর আফজাল হোসেন, এস,আই আমিনুর সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com