মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাজায় ইসরায়েলী হামলা ও গণহত্যার প্রতিবাদে তারাগঞ্জে বিক্ষোভ মিছিল

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যার প্রতিবাদে তারাগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা এর পৃথক পৃথক বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহণ করেন ইসলামীক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার তৌহিদী জনতা।

সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর উপজেলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতৃবৃন্দ কর্মী সমর্থক একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি তাররাগঞ্জ বাজার প্রদক্ষিন করে রংপুর সৈয়দপুর মহাসড়কের পুরাতন চৌপথি হয়ে নতুন চৌপথি পৌঁছায়। সেখান থেকে বের হওয়া বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দের আরেকটি বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী বিক্ষুদ্ধ জনতা সম্মিলিত ভাবে মহাসড়কের এক ধারে সমবেত হয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমীর মাওঃ মোঃ আলমঙ্গীর হোসেনের নেতৃত্বে বাদ আছর আরো একটি বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। মিছিলে অংশগ্রহণকারী তৌহিদী জনতা “ফ্রি গাজা ফ্রি প্যালেস্টাইন” স্লোগানে দিতে দিতে নতুন চৌপথিতে মিলিত হয়ে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও গণহত্যা বন্ধের দাবি সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনিদের পাশে এগিয়ে আসার আহ্বান করেন।

বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ আশরাফ আলী, সেক্রেটারী মুফতি মোঃ নেয়ামত উল্লাহ সহ তৌহিদী জনতার অনেকেই।

বক্তারা বলেন, নমরুদ ফেরাউনের বংসধর আজকের ইসরায়েলী মুশরিক জনগোষ্ঠী যুদ্ধনীতি না মেনে ফিলিস্তিনের গাজায় যেভাবে শিশু, নারী বৃদ্ধ সহ নিরস্ত্র জনসাধারণের উপর নির্বিচারে বোমা মেরে নির্মম যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা বিশ্বে চরম ঘৃণিত ও মানবাধিকার লঙঘন। পুরো মহাদেশের আকাশ বাতাস শোকে ভারী হয়ে গেছে। অথচ জাতিসংঘ সহ বিশ্বে কত মানবাধিকার সংস্থা আজ নীরব। আমরা বাংলাদেশী, আমরা ছোট একটি ভূখন্ডের মানুষ। আমরা গাজাবাসীর জন্য পাঁচ ওয়াক্ত নামাজে এবং তাহাজ্জুত পড়ে দোয়া করবো, দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রীর তালিকা থেকে ইসরায়েলী পণ্য বয়কট করবো।

এসময় মাওঃ মোঃ আশরাফ আলী বলেন, ইসরায়েলী সমস্ত পণ্য বয়কট করুন, মজুতকৃত ইসরায়েলী সমস্ত মালামাল ধ্বংস করুন। আল্লাহ তাঁর রহমতের মাধ্যমে আপনাদের সামান্য ক্ষতির বদলে ব্যবসাকে বরকতময় করে তুলবেন। সেই সাথে প্রধান উপদেষ্টার কাছে রাষ্ট্রীয় ভাবে ইসরায়েলী পণ্য নিষিদ্ধ ও দেশটির দূতাবাস বন্ধ করার আহ্বান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com