শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

চট্টগ্রামের হাটহাজারীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত-৭

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিপ্লব(২৭), বাপ্পা(৩২), রিতা(৪০), শ্রাবন্তী(১৮), বর্ষা(১০), দিপ(৩), দিগন্ত(৩)। তাদের বাড়ি চন্দনাইশে বলে জানা গেছে।

জানা যায়, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে।

এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।

হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার সাদেক হোসেন বলেন, চারিয়ার ইজতেমা মাঠ সংলগ্ন জায়গায় বাস-অটোরিকশার সংঘর্ষে সাত জন মারা গেছেন। খবর পেয়েছে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করি।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ আদিল মাহমুদ জানান, এ ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে। বাস ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com