মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁদাবাজি করবো না, কাউকে করতেও দেব না- ডাঃ শফিকুর রহমান

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
“আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে নিজেরা চাঁদাবাজি করব না, কাউকে করতেও দেব না। যারা ঘুষের জন্য হাত বাড়াবে তাঁদের হাত অবশ করে দেওয়া হবে- এমন মতপ্রকাশ করেছেন- জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২২ জুলাই) রংপুর সদরের মোমিনপুর হাইস্কুল মাঠে সদ্যপ্রয়াত জামায়াত নেতা শাহ আলম মিয়ার মৃত্যু পরবর্তী কবর জিয়ারত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিক বলেন, “ আমাদের দলের মনোনীত প্রার্থী জনগণের ভালোবাসা ও সমর্থনে সাংসদ নির্বাচিত হলে, আমরা যদি সরকার গঠনের সুযোগ পাই তবে তাঁদের কেউই সরকারি প্লট নেবে না, বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না। এক দেশে দুই আইন হবে না। আমরা গর্জন করব সংসদে, রাজপথে এবং আপনাদের সঙ্গে নিয়ে।
এসময় তিনি রাজনীতিতে ‘ভিক্ষুকের মানসিকতা’ না নিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, “আমরা লড়াই করবো না অভিজাত শ্রেণির জন্য, চাঁদাবাজি জঘন্য অপরাধ। কৃষক, শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মীদের সম্মান ফিরিয়ে আনতে আমরা লড়াই করবো । দেশের মানুষের সম্পদ পাহারা দেবো, মানুষের পকেট কেটে যারা দেশ-বিদেশে সম্পদের পাহাড় গড়েছে- তাদের বলছি, এর থেকে ভিক্ষা করা অনেক ভালো।

বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে বলেন, “প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের  শতাধিক শিশু প্রাণ হারিয়েছে। মায়ের বুক ফাঁটানো এই কান্না জাতিকে নাড়া দিয়েছে। আমরা শোকাহত পরিবারগুলোর পাশে আছি এবং শহিদ শিশুদের জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করি। আহত যারা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, আল্লাহ তাদের শেফায়ে কামেলা দান করুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা ও জেলা সভাপতি ফিরোজ আফ্রিদি প্রমুখ। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com