মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চ্যানেল টোয়েন্টিফোরের “বরকতময় রমজান” আলোচনায় মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
চ্যানেল টোয়েন্টিফোরের “বরকতময় রমজান”-এ বৃহস্পতিবার অতিথি হিসেবে কথা বলবেন নতুনধারার রাজনীতিক ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদী।

ইসলামী বক্তা মাওলানা বায়েজীদ হোসাইন সালেহর পরিকল্পনা ও উপস্থাপনায় ২৪ রমজান, ৪ এপ্রিল বিকেল ৩ টা ৪০ মিনিটে প্রচারিতব্য ‘বরকতময় রমজান’-এ গণমাধ্যম ব্যক্তিত্ব মোমিন মেহেদী পবিত্র কোরআন ও হাদীস শরীফের আলোকে সমাজসেবা বিষয়ে আলোকপাত করবেন।

উল্লেখ্য, মোমিন মেহেদী ১৯৯৫ সাল থেকে দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা, সংগঠন ও সমাজসেবার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি ২০০০ সালে শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবি সংগঠন সাউন্ডবাংলা, ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোট, ২০০৭ সালে আকাশ-সড়ক- রেল ও নৌপথ দূর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সেভ দ্য রোড, ২০১০ সালে বাংলাদেশ প্রেস ইউনিটি এবং ২০১২ সালে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবি প্রতিষ্ঠা করেন।

দৈনিক দক্ষিণাঞ্চল, সত্য সংবাদ, ইনকিলাব, যুগান্তর, সমকাল, সমাচার, খবরপত্রসহ বিভিন্ন দৈনিকে সাংবাদিকতার অভিজ্ঞতা নিয়ে বর্তমানে তিনি ৩০ বছরের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৪ সালের আলোচিত উপন্যাস- ডিভোর্স, ভাষ্কর্য এপিঠ ওপিঠ(২০২২)সহ ৬৭টি গ্রন্থ প্রকাশিত হয়েছে মোমিন মেহেদীর।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com