মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছাত্রলীগের ইউনিটগুলো এখন কর্মঠ- তারাই বিলিয়ে দিবে ঈদ আনন্দ

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
গত কয়েক মাসে নেত্রকোণা জেলা ছাত্রলীগের ডজন খানেক ইউনিটে কমিটি ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে দৃশ্যমান ছাত্রলীগের সক্রিয় অবস্থান। নতুন কমিটি গঠনের ফলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে প্রাণবন্ত রুপে এই ছাত্র সংগঠনটি।

নেত্রকোণায় দশ উপজেলা ইউনিট একযোগে ছিন্নমূলদের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিবে বলে আশা প্রকাশ করেছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান।

একান্ত আলাপচারিতায় সোবায়েল জানান- পরিচ্ছন্ন ইমেজের প্রার্থীদেরকেই আমরা নেতৃত্বে এনেছি। যারা অতীতে মানবিক কাজ করেছেন তারা এখন বিভিন্ন ইউনিটের শীর্ষ পর্যায়ে আছেন। সুতরাং তারা জানেন রমজান মাস কিংবা ঈদের পূর্বে কি ধরনের পদক্ষেপ নিতে হয়। কারণ সময়ের সাথে জেলা ছাত্রলীগ এখন পরিপক্ব। বিশ্বাস করি তারা নিজ উদ্যোগেই অসহায়দের দিকে বাড়িয়ে দিবে তাদের মানবিক হাত।

নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব জানান- সোবায়েল ভাইয়ের নির্দেশে আমরা পুরো রমজান মাসে রোজাদারদের হাতে ইফতার তুলে দিয়েছি। আসন্ন ঈদেও আমরা সুবিধাবঞ্চিত মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।

মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়েজ রহমান প্লাবন বলেন- আজও উপজেলা ছাত্রলীগ পাঁচশতাধিক ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করেছে। সারা মাস জুড়েই আমাদের এই কর্মসূচি বিদ্যমান রয়েছে। আমার অধীনস্থ প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগ ইউনিটকে ঈদে উপায়হীনদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিচ্ছি।

প্রসঙ্গত গত বছরের মতো এবারেও নেত্রকোণায় মাসব্যাপী ইফতার বিলিয়ে দেয়ার কর্মসূচি পালন করে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com