মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জনবিরোধী বাজেট ঈদের আনন্দ ধ্বংস করেছে- মোমিন মেহেদী

সংবাদ বিজ্ঞপ্তিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বড় দেখাতে গিয়ে শিক্ষা-খাদ্য-সংস্কৃতি তথা জনবিরোধী বাজেট ঈদের আনন্দ ধ্বংস করেছে। ‘ভাসমান-নিরন্নদের খাদ্য প্রদান-এর ১ যুগ’ শীর্ষক আলোচনা ও প্রস্তুতি সভায় তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় মোমিন মেহেদী বলেন, নিরন্নদের খাদ্য প্রদান করার জন্য নতুনধারা বাংলাদেশ এনডিবি ব্যতিত কোন নিবন্ধিত বা অনিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্ম করে না; কারণ তারা রাজনীতি নিজেদের জন্য করে মানুষের জন্য নয়। এই সব রাজনীতিকদের অপরাজনীতির কারণেই সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতির অর্থ দেশের বাইরে পাচার করার পাশাপাশি অনলাইন জুয়ার মাধ্যমে একটি শ্রেণি কোটি কোটি টাকা পাচার করছে একটি চক্র। আগামী ১ দিনের মধ্যে অনলাইন জুয়ার সাইটগুলো বন্ধ করতে ব্যর্থ হলে প্রযুক্তি প্রতিমন্ত্রী ও বিটিআরসির প্রধানের পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করবেন নতুনধারার রাজনীতিকগণ।

অতিতের কথা যেমন তেমন, চলতি বছরের ৬ মাসে অনলাইন জুয়ার মাধ্যমে ৬ হাজার কোটি টাকারও বেশি দেশের বাইরে পাচার করেছে একটি দুস্কৃতিকারী চক্র। এই চক্রকে চিহ্নিত করতে ব্যর্থ হওয়ার পাশাপাশি সাইটগুলোও বন্ধ করতে ব্যর্থ হয়েছে আমাদের পুলিশ-প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। এই ব্যর্থদের বিরুদ্ধে যুদ্ধে নামবে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি সচেতন নাগরিকগণ।

উল্লেখ্য, ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকে প্রতি ঈদে ধারার কার্যালয়ের সামনে নিরন্ন-ভাসমান মানুষদেরকে খাবার প্রদানের ধারাবাহিকতায় (১৭ জুন) পবিত্র ঈদ উল আযহার নামাজের পর বেলা ১১ টায় খাদ্য প্রদান করা হবে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির মিডিয়া সেল সদস্য শেখ লিজা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com