মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় অবৈধভাবে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারীতে অবৈধভাবে সার বিক্রির দায়ে মেসার্স একরামুল ট্রেডার্সকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার (৯ ডিসেম্বর) ২০২৪ইং সকালে মেসার্স একরামুল ট্রেডার্স এর মাধ্যমে কৃষকদের জন্য বরাদ্দকৃত ৪০ বস্তা ডিএপি ও টিএসপি সার অবৈধভাবে বিক্রির সময় ডিলার একরামুলকে আটকে রেখে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেন স্থানীয় জনতা। পরে জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ডিলার একরামুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে আটককৃত সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে সেই টাকা সরকারি কোষাগারে জমা রাখা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুমন আহম্মেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম ও শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান জামানসহ এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে এরকম কাজ অব্যাহত রাখলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com