মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে এ দিবসটি পালিত হয়। সোমবার(১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারি বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচির শুভ সুচনা করা হয়।

ভোরে সূর্য উদয়ের সাথে সাথে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অপর্ন করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। এরপর একে একে শহীদ স্মৃতিস্তম্ভে পুলিশ প্রশাসন, পৌরসভা এবং বেলা বারার সাথে সাথে উপজেলা জামায়াতে ইসলামী, বিএনপি, জলঢাকা প্রেসক্লাব, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিক কল্যান ফেডারেশ, জাতীয়তাবাদী
সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস), রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ প্রেসক্লাব, তিস্তা টিভি ও তিস্তা নিউজ, তাঁতী দল, ছাত্র দল, মটর শ্রমিক ইউনিয়ন, সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেনী পেশা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিজয মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পণ শেষে স্ব স্ব সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।

এদিকে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও বিজয় দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, জলঢাকা থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ ক্যাম্পাসে বিজয় মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া শহীদদের মঙ্গল কামনায় মসজিদ, মন্দির, গির্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com