শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জলঢাকায় বিভিন্ন শ্রমিক সংগঠনের বিজয় দিবস পালন

এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস পালন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলড়ী শ্রমিক ইউনিয়ন, কার মাইক্রো শ্রমিক ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটির শুরুতে অফিস কার্যালয় চত্ত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালী নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পন করেন।

পরে উক্ত অফিস কার্যালয়ে গিয়ে আলোচনা সভা মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগাঠনিক সম্পাদক ইউনুস আলী, ট্রাক ট্যাংলড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুর রহমান, উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক জোনাব আলী, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়নের সা. সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।আলোচনা শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদয়ি দিবসটির কার্যক্রম শেষ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com