মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা

এরশাদ আলম- জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি.
নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, জলঢাকা উপজেলা বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আয়োজনে (৭ ডিসেম্বর) দুপুরে চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় প্রেসক্লাব কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা সেচ্ছাসেবকদল সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আলমগীর হোসেনে’র সভাপতিত্বে ও সদস্য সচিব বাবু কমল কান্তি রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত নাগরিক ঐক্য কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শিক্ষানুরাগী আকবার আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জলঢাকা থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল, বিজনেজ ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আজিজার রহমান, মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর কামারুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক সাবেক ভিপি প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন।

এসময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির সহ. সভাপতি বাবু রঞ্জিত কুমার রায়, আলহাজ মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মীরগঞ্জ ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক বিভূতি ভূষন রায়, পৌর বিএনপি নেতা শেখ শাদি লাভলু, সাবেক ৬নং ওয়ার্ড কাউন্সিল আনোয়ার হোসেন, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক (ছোট বাবু) প্রমুখ। আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com