শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
এরশাদ আলম- জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি.
গণতন্ত্রের মা, বাংলাদেশের তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নীলফামারীর জলঢাকা উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী বেসিক ট্রেড ইউনিয়ন শ্রমিক দল, জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬ইং বিকেলে জলঢাকা ডালিয়া রোড (বেলতলী) বিআরটিসি-ভ্যান শ্রমিক অফিস কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দোয়া কামনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জলঢাকা উপজেলা শাখার আহ্বায়ক শাহজাহান কবির লেলিন।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তিতাস মিয়া, জলঢাকা অটো রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরমান আলী রিপন, যুগ্ম আহ্বায়ক মশিয়ার রহমান, সহ. সভাপতি গোলাম রব্বানী এবং উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ বখতিয়ার রানা হিলু ও জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ইয়াকুব আলী, রশিদুল ইসলাম, আতিয়ার সর্দার, শাহজাহান প্রমূখ।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।