শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জাতীয়তাবাদী ফোরাম বিএনপির কোন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়

ডেস্ক সংবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পেশাজীবী বুদ্ধিজীবী সংগঠন হিসেবে স্বীকৃত জিয়া পরিষদের কৃষি ব্যাংক প্রাতিষ্ঠানিক ইউনিট কমিটি গঠিত হয়েছে সম্প্রতি। এই কমিটিকে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা স্বাগতম জানিয়েছেন। কিন্তু কৃষি ব্যাংকে যারা বদলি বাণিজ্য পদোন্নতি বাণিজ্য এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা জাতীয়তাবাদী ফোরাম নামে একটি ভূইঁফোড় সংগঠন গঠন করেছে যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়।

জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে বলেছেন জাতীয়তাবাদী দলের নাম ভাঙিয়ে যদি কেউ কোন নাম সর্বস্ব সংগঠন তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে কৃষি ব্যাংকের অননুমোদিত সিবিএর এর কমিটির ফয়েজ ও মিরাজ নিজেদেরকে যথাক্রমে সভাপতি ও সেক্রেটারি দাবি করছে যা সত্যিকার অর্থেই ভূয়া। শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনো সভাপতি এবং সেক্রেটারি হিসেবেই নাম দেখাচ্ছে প্রয়াত আব্দুল হালিম ও নাসিম হোসেন।

কিন্তু এই স্বঘোষিত সিবিএর সভাপতি ও সেক্রেটারি কৃষি ব্যাংক জিয়া পরিষদকে বিতর্কিত করার জন্য নানান ধরনের মিথ্যা ও গুজব সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন পোর্টালগুলোতে ছড়াচ্ছে। বাস্তবিক অর্থে জিয়া পরিষদের কমিটি গঠিত হওয়ার পর থেকে বিকেবিতে এক অন্য রকম স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এই সংগঠনে যারা দায়িত্বপ্রাপ্ত তার সবাই ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের পদধারী পরীক্ষিত নেতা কর্মী ও জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত ছিলেন।

কৃষি ব্যাংককে বদলি বাণিজ্য পদোন্নতি-বাণিজ্য এবং বিভিন্ন টেন্ডারবাজি থেকে মুক্ত করে একটি সুন্দর স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার জন্য জিয়া পরিষদ কৃষি ব্যাংকের কোন বিকল্প নাই। সকল স্তরের অফিসারদের সামগ্রিক কল্যাণে জিয়া পরিষদ কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির বিকেবি প্রাতিষ্ঠানিক ইউনিটের সভাপতি সোহরাব জাকির ও সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ শামীম।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com