মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামায়াতের ‎এমপি বেলালের সঙ্গে গণঅধিকার পরিষদের মতবিনিময়

রবিন চৌধুরী রাসেল- ‎রংপুর জেলা প্রতিনিধি.
গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা, আর প্রতিদ্বন্দ্বিতার ফলাফল হিসেবে জয়-পরাজয় থাকবেই এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু নির্বাচন শেষে বিভাজন নয়, ঐক্য ও উন্নয়নই হওয়া উচিত প্রধান লক্ষ্য এমন বার্তাকে সামনে রেখে রংপুর-৩ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে গণঅধিকার পরিষদ রংপুর মহানগর শাখার নেতৃবৃন্দ। সম্প্রতি অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সমস্যা, রাজনৈতিক সহনশীলতা, তরুণদের কর্মসংস্থান, সুশাসন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

আলোচনায় উভয়পক্ষই প্রতিহিংসা ও বিদ্বেষমুক্ত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময়কালে গণঅধিকার পরিষদের রংপুর মহানগর সদস্য সচিব ইয়াছিন আলী বলেন, ভোটের মাঠে জয়-পরাজয় থাকবেই। একদল জিতবে, আরেক দল হারবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পর আর বিভাজনের রাজনীতি চলতে পারে না। প্রতিহিংসা ও বিদ্বেষমূলক রাজনৈতিক চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ ও লক্ষ্য আলাদা হতে পারে, কিন্তু উদ্দেশ্য একটাই দেশ ও জাতির উন্নয়ন। তাই নিজ নিজ এলাকার উন্নয়নে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা চাই রংপুরে সহনশীল ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ তৈরি হোক।

ইয়াছিন আলী বলেন, শহরের অবকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, শিক্ষা-স্বাস্থ্যসেবা বৃদ্ধি, তরুণদের কর্মসংস্থান ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সমন্বিত উদ্যোগ দেখতে চাই। আজকের এই সৌজন্য সাক্ষাৎ সেই সহযোগিতামূলক রাজনীতিরই প্রতিফলন।

‎নবনির্বাচিত সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করে বলেন, নির্বাচন শেষ হয়েছে। এখন আর প্রতিদ্বন্দ্বিতা নয়, কাজের সময়। রংপুরের উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক পরিচয় ভিন্ন হলেও জনগণের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আমি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের নিয়ে সমন্বয়ের মাধ্যমে এগোতে চাই। যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি আমি সবার প্রতিনিধি। উন্নয়ন হবে সবার জন্য। তিনি রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অতীতের বিরোধ ভুলে আমরা যদি একসঙ্গে এগোতে পারি, তাহলে রংপুর দ্রুত এগিয়ে যাবে। আমাদের রাজনীতি হবে মানুষের অধিকার ও কল্যাণের রাজনীতি। সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে রংপুরের সার্বিক উন্নয়নে যৌথ উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্যে স্পষ্টভাবে উঠে আসে নির্বাচনের উত্তাপ শেষে সহযোগিতা ও সম্প্রীতির রাজনীতিই হতে পারে এলাকার উন্নয়নের প্রধান চালিকাশক্তি। নির্বাচন পরবর্তী সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরির একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com