মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামায়াত নেতার কারামুক্তিতে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আমীরে জামায়াতের নির্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রংপুরের কৃতিসন্তান এটি এম আজহারুল ইসলামের কারামুক্তি উপলক্ষে শতাধিক এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে ।

বুধবার (২৮ মে) দুপুরে রংপুর নগরীর মীরগঞ্জ তামপাট কাদেরিয়া হাফেজিয়া ও ইয়াতিম খানায় জামায়াতের রংপুর মহানগর তাজহাট থানার উদ্যোগে এ খাবার বিতরণ করা হয়।

এসময় এতিম, অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার পরিবেশন করছেন, জামায়াতের রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটি এম আজম খান।

খাবার পরিবেশনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে আজম খান বলেন, এটিএম আজাহারুল ইসলাম ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র, দীর্ঘ কারাবাসের পর নির্দোষ প্রমাণিত হয়ে জালিমের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। এজন্য আমরা মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। পাশাপাশি আগামী দিনে ইসলামী আন্দোলনে ও দেশ গঠনে তার বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব অনন্য ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এসময় তাজহাট থানা আমীর মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি রমজান আলী, শিক্ষা বিভাগের দায়ীত্বশীল উপাধ্যক্ষ আবু বকর সিদ্দিক সহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com