মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তির মঞ্চ থেকে বিএনপির কমিটি বিলুপ্তির দাবি

নাসির উদ্দিন- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে গণসমাবেশ ও আনন্দ মিছিল অনুষ্ঠানের আয়োজন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির একাংশ। গণসমাবেশে মেয়াদোত্তীর্ণ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির কমিটি অতিদ্রত বিলুপ্তির আহবান করা হয়।

গতকাল মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সৈয়দপুর জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কণ্ঠশিল্পী বেবী নাজনীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আহসান হাবিব ময়না। এ সময় বক্তারা বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে। এই অকার্যকর কমিটি সংগঠনের কাজে স্থবিরতা সৃষ্টি করছে।

নতুন নেতৃত্ব গঠনের মাধ্যমে দলকে তৃণমূল পর্যায়ে আরও সংগঠিত ও গতিশীল করতে হলে বিদ্যমান কমিটি দ্রæত বিলুপ্ত করতে হবে। বক্তারা আরও বলেন, ত্যাগী, পরীক্ষিত ও কর্মীবান্ধব নেতাদের দিয়ে গঠিত নতুন কমিটি হলে দল আরও শক্তিশালী হবে এবং আগামী আন্দোলন-সংগ্রামে কার্যকর ভমিকা রাখতে পারবে।

সমাবেশ শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জুলাই আহতদের দ্রæত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় জিয়া মঞ্চের কিশোরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক মানিক শাহ, কিশোরগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিকদলের সভাপতি আব্দুল জলিল সুপার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com