মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জেলা পরিষদ নির্বাচনে রাজারহাট উপজেলা থেকে বিজয়ী সাংবাদিক মোঃ এনামুল হক

রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সোমবার ১৭ই অক্টোবর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। সকাল ৯টা হতে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচনকে ঘিরে পুলিশ ও আনসার সদস্যরা মোতায়েন ছিল। এছাড়া র‌্যাব ও বিজিবি টহলরত ছিল। পুরো কেন্দ্র সিসিটিভির আওতায় ছিল। এবারে প্রথম ইভিএম এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের ৫নং ওয়ার্ড গঠিত। এ উপজেলায় মোট ৯৪ ভোটারের মধ্যে ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ জন।

এর মধ্যে উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও প্রেসক্লাব রাজারহাটের কোষাধ্যক্ষ সাংবাদিক মোঃ এনামুল হক (বৈদ্যুতিক পাখা) ৫২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুস ছামাদ সরকার ধনী(নলকুপ) ৩৬ ভোট পেয়ে পরাজিত হয়।

এছাড়া অপর ৩ প্রাথী আশীষ কুমার উত্তম (ঘুড়ি) ৩ ভোট, খোরশেদ আলম (হাতি) শুন্য ও আব্দুস ছোবান ব্যাপারী (তালা) ২ ভোট পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে শিউলি বেগম (হরিণ) ৭৪ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ মাহবুবা বেগম (দোয়াত কলম) ১৭ ভোট পেয়ে পরাজিত হয়। মুশতারী রহমান চন্দনা(ফুটবল) ২ ভোট।

উল্লেখ্য, জেলা পরিষদ চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বদ্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলী

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com