শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

জোরপূর্বক জমি দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র গিরিধরপুরে জোরপূর্বক গৌর চন্দ্র রায় এর বাড়ির জায়গা দখল করে করে রাস্তা তৈরি করার প্রতিবাদে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে রবিবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলন করেন। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র গিরিধরপুর গ্রামের মৃত. কেশব রায় এর পুত্র গৌর চন্দ্র রায় একই গ্রামের মৃত. গোপেস্বর সরকার রায় এর পুত্র গোরা সরকার(৫০), মিন্টু সরকার(৪৫), সুকান্ত সরকার(৪২) এর বিরুদ্ধে ফুলবাড়ী থানা প্রেসক্লাবে জমি দখল করে রাস্তা তৈরির প্রতিবাদে সংবাদ সম্মেলনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি ০৫/০৯/১৯৯৬ইং সালে আলাদীপুর ইউপির ছয় আনি গ্রামের ওছমান গনিম মন্ডল এর স্ত্রী মোছা. গোলজান বিবি এর নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় করি। ঐ জমি ক্রয় করে সেখানে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছি। কিন্তু একই গ্রামের উক্ত ব্যক্তিরা আমার ক্রয়কৃত সম্পত্তি পড়ে থাকা অবস্থায় সেই জমির উপর দিয়ে যাতায়াত করতে থাকে।

অথচ পাশেরই রেকর্ডীয় রাস্তা রয়েছে। রেকর্ডীয় রাস্তাদিয়ে দিয়ে প্রতিপক্ষরা যাতায়াত করেনা। এখন তারা আমার বাড়ির জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করে সেই জায়গার উপর দিয়ে যাতায়াত করছে। এই মর্মে গত ০৬/১১/২০২৪ইং আলাদিপুর ইউপি চেয়ারম্যানের নিকট পূর্বের রেকর্ডীয় রাস্তা দিয়ে চলাচল করার জন্য গ্রামবাসীদের গণ স্বাক্ষর নিয়ে একটি অভিযোগ করি।

এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২ মৌজার বর্ডার দিয়ে রাস্তা করারও আবেদন জানান। তাদের জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা নাই। দীর্ঘ কয়েক যুগ ধরে পুরাতন রাস্তাটি ব্যবহার করে আসছিল এলাকার লোকজন। প্রতিপক্ষরা ঐ রাস্তাটির উপর ইট বালু পাথর রেখে প্রতিবন্ধ সৃষ্টি করে রাখায় গ্রামবাসীরা তার জায়গার উপর দিয়ে চলাচল করতে থাকেন।

এখন প্রতিপক্ষরা বিরোধ সৃষ্টি করে জোর পূর্বক ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ের রাস্তা তৈরির করছে। এতে আমরা বাধা দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হচ্ছে। তারা বিভিন্ন ভাবে দলবদ্ধ হয়ে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করছি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com