মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টার কয়লাখনি পরিদর্শন

উপদেষ্টার কয়লা খনি পরিদর্শন শেষে বৈঠক। ছবি- ৭১সংবাদ২৪.কম

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দেশের একমাত্র পাথর খনি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইন এবং বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে কয়লা খনি পরিদর্শনকালে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এর কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

সভায় খনির বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠিত সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা খনির উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও পরিবহন ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় উপদেষ্টা সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের খনিজ সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে উপদেষ্টা খনির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ব্যবস্থাপনা ও উৎপাদন পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন।

মধ্যপাড়া খনিতে মজুদ থাকা পাথরের ব্যবহার বাড়াতে উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া জমাকৃত বোল্ডার পাথর ব্যবহারের বিষয়ে তিনি পানি সম্পদ উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেন। একই সঙ্গে পার্বতীপুর উপজেলার ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথর খনি পর্যন্ত রেললাইন দ্রæত সংস্কারের নির্দেশনা দেন। মধ্যপাড়া পাথর খনি পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি
বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনে যান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস এম মাহবুব আলম, এমজিএমসিএল পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপ-মহাপরিচালক (ভূ-তত্ত্ব) মো. আলী আকবর, এমজিএমসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেন এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সহ দুটি খনির উর্দ্ধতন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com