মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমারে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালিত

নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
স্বাস্থ্য ব্যবস্থায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই- বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সের অধিকার সুরক্ষিত করুন’। নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার ১২ই মে আন্তর্জাতিক নার্স ও মিডওয়াইফ দিবস পালন করা হয়েছে।

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিশ্বব্যাপী এ তারিখে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।

বৃস্পতিবার সকালে ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফদের আয়োজনে এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। সকালে ডোমার হাসপাতাল চত্ত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রায়হান বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, গাইনি কনসালটেন্ট ফারজানা আফরিন, এমওডিসি ডাঃ আবুল আলা,ডাঃ তাহমিনা সুলতানা, ডাঃ রুবিনা আফরোজ, ডাঃ মোহাম্মদ তৌহিদ হাসান রাসেল, ডাঃ মোহাম্মদ রুকু, নার্সিং সুপারভাইজার তহুরা আক্তার, মিডওয়াইফ ইনর্চাজ নার্স জান্নাতুন ফেরদৌসী, স্যানিটারী ইন্সপেক্টর আলামিন রহমান, হেলথ্ ইন্সপেক্টর ইনর্চাজ বেলাল উদ্দিন প্রমূখ।

হাসপাতালের সিনিয়র-জুনিয়র ৪২ জন নার্সসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com