শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ডোমারে পালস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা শহরে অবস্থিত ‘পালস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ এর সেবাদান কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স না থাকা ও নিবন্ধন নবায়ন না করায় বন্ধের নির্দেশ দেয় অভিযানকারী দল।
মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর দুপুরে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পালস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রমিজ আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ মনিরুজ্জামান রুকু, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ও অফিস সহকারী মশকুরুল করিম প্রমূখ সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ডোমার থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

জানা যায়- অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্যসেবা প্রদানকারী পালস্ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসে পর্যাপ্ত চিকিৎসক, নার্স না পেয়ে সন্তোষজনক না হওয়ায় এবং প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়ন না করায় পরবর্তী নির্দেশ না দেওয়া অব্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com