মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডোমারে সড়ক দূর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত, আহত-২

শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
জেলার ডোমারে মোটরসাইকেলের সাথে দাড়িয়ে থাকা ধান মাড়াই মেশিনের ধাক্কায় রুমন ইসলাম(২২) নামে মোটর সাইকেল চালক এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা দুইজন আরোহী।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত রুমন ইসলাম পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেট ইসলামের ছেলে ও সদর ইউনিয়ন ছাত্রলীগের সহঃ সভাপতি ছিলেন।

আহতরা হলেন, পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার আব্দুল খালেক এর ছেলে মোঃ জনি(২৬) এবং ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম(২১)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, নীলফামারী থেকে তিন জন যুবক মোটরসাইকেলে ডোমারের উদ্দেশ্য আসার পথে বাশের পুল এলাকায় দাড়িয়ে থাকা ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহীরা। এতে তারা গুরুতর আহত হলে ডোমার ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায় রুমন।

আহত ২জন ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধান মাড়াই মেশিনটি থানায় আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com