মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধি.
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৬ মার্চ) রংপুর মেডিকেল কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগের ড্যাব নেতাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় ড্যাবের সাংগঠনিক কমিটির আহবায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়ের সভাপতিত্বে ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য সচিব ডা. শরিফুল ইসলাম নন্তুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ড্যাব কেন্দ্রীয় কার্যকরি কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নিটোরের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, ড্যাব কেন্দ্রীয় কার্যকরি কমিটির মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।
নেতৃবৃন্দ সর্বজনীন সেবার অঙ্গীকার, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সাধারণ চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে এবং ড্যাবকে আরো গতিশীল ও সময় উপযোগী করার লক্ষ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। এসময় ড্যাবের গ্রান্ড ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয় রংপুর বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জাবেদ আখতার, সদস্য সচিব অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রংপুর মেডিকেল কলেজ ড্যাবের কোষাধাক্ষ ডা. মো. আব্দুর রাজ্জাক রুবেল, কেন্দ্রিয় ডাবের সদস্য ডা. মারুফ, মেডিকেল কলেজ ড্যাবের সদস্য ডা. গোলাম সরোয়ার কল্লোল, ড্যাব রংপুর জেলা কমিটির সদস্য ডা. পল্লব, ডা. ফিরোজ ডা. মালিকুল ইসলাম নীল, ইন্টার ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মিরাজ, সদস্য সচিব ডা. নাঈম, মেডিকেল ছাত্রদলের সাধারণ সম্পাদক শরণ সহ ড্যাব রংপুরের সকল চিকিৎসকবৃন্দকে।
সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. ফরহাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের আপ্যায়ন সম্পাদক ডা. রুহুল মুক্তাদির রঞ্জু, ড্যাব রংপুর জেলা কমিটির আহবায়ক অধ্যাপক ডা. আমিনুল ইসলাম চানু, সদস্য সচিব ডা. মো. দেলওয়ার হোসেন বি পি এম পি, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ডা. প্রীতম, রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের প্রাক্তন সভাপতি ডা. শামসুদ্দিন হীরা, ছাত্রনেতা ডা. নাজেম, ডা. শাওন, কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. লালন, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক ডা. সফিক, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ-সম্পাদক ও সৈয়দপুর ড্যাবের সদস্য সচিব ডা. জিল্লুর রহমান রনি, নীলফামারী ড্যাব আহবায়ক ডা. সোহেল, সদস্য সচিব ডা. রিয়াদ, গাইবান্ধা ড্যাব আহবায়ক ডা. আাসাদ, কুড়িগ্রাম ড্যাব আহবায়ক ডা. মারুফ, কেন্দ্রীয় ড্যাবের সহ প্রচার সম্পাদক ডা. সৌরভ, কেন্দ্রীয় সদস্য ডা. হাসান, ডা. রাকিব।