মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নেত্রকোনার পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ‘র উদ্যোগে “রাজধলা” নামে স্মরণিকার মোড়ক উন্মোচন

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ নেত্রকোণার পূর্বধলা ছাত্রকল্যাণ পরিষদ (ডিইউপিএসডবিøউএ) এর উদ্যোগে “রাজধলা” নামে স্মরণিকার মোড়ক উন্মোচন,বৃত্তি প্রদান, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলার সেমিনার হলে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি মেহেদী হাসান রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম রনি সঞ্চালনায় অনুষ্ঠানে অতিতি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান, আরবী বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান শামীম, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের কৃষি প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মিজবাহউজ্জামান খান চন্দন, ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মাহবুব রুমন, ডিএমপি পুলিশ কর্মকর্তা ইয়াসির আরাফাত খান লেনিনসহ সংগঠনটির সাবেক ও বর্তমান সদস্যগণ।

এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমানদের তথ্য সম্বলিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা ছাড়াও মরহুমা আমেনা খাতুন বৃত্তি- ২০২৩ প্রদান করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা পূর্বধলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের বক্তব্যে সংগঠনকে শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মকান্ড করার দিকনির্দেশনা ও সেবামূলক কাজে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজধলা নামে স্মরণিকা প্রকাশের প্রধান দায়িত্বে ছিলেন সভাপতি মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক শাহ মাহমুদুল হাসান।। স্মরণিকায় স্থান পেয়েছে নেত্রকোনা জেলা পরিচিতি, পূর্বধলার পরিচিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থী ও বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরিচয়, গণ্যমান্য ব্যক্তিবর্গের পরিচয়। এ অনুষ্ঠানে ৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com