শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ঈদ শুভেচ্ছা বাণী
তারাগঞ্জ উপজেলাবাসীসহ সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাববর হোসেন।
তিনি বলেন,পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত (বরকত) ও নাজাতের মাসে ত্যাগ, ধর্য ও সংযমের মধ্যদিয়ে অতিক্রম করে মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরত্বপূর্ণ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর। সংযম অতিক্রান্ত আসন্ন এই ঈদের তাৎপর্য,সামাজিক সম্প্রীতিতে বয়ে নিয়ে আসুক সকলের মাঝে আনন্দ ঘন সুন্দর মুহূর্ত।
তিনি আরো বলেন,
“ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ”
পবিত্র রমজানের প্রতিটি রোজা হোক মহান আল্লাহ্ রব্বুল আলামিনের হুকুম পালন ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। রমজান মাস শুধু রোজা রাখা নয়, রমজানের রোজা পালনের পর, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর হোক ত্যাগের মহিমান্বিত ও সঠিক মূল্যবোধ সম্পন্ন সকল অসমতা, হিংসা-বিদ্বেষের বিনাশ। জেগে উঠুক মানবতা, পারস্পরিক মহব্বত। তিনি ধনী, গরীব নির্বিশেষে সকল মুসলমানের উপর ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করার প্রত্যাশা করেন।
পবিত্র ঈদ-উল-ফিতরে দেশ ও বিদেশে অবস্থানরত সকল শুভাকাংখী, শুভানুধ্যায়ী, সহকর্মী, সাংবাদিক ও সুধী মহলসহ সকল পেশাজীবি মানুষের প্রতি জানান অকৃত্রিম ভালোবাসা ও শুভ কামনা- “ঈদ মোবারক”।
শুভেচ্ছান্তে
মোঃ মোনাববর হোসেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা
তারাগঞ্জ, রংপুর।