মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে আইনশৃঙ্খলা উন্নতিতে কঠোর অবস্থানে প্রশাসন

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে অংশীজন মতবিনিময় করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সেনা ক্যাম্প কমান্ডার ওয়াহিদ সাদিক, স্থানীয় সাংবাদিক, থানা অফিসার ইনচার্জ এম,এ ফারুক, উপজেলার বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও সদস্য, তারাগঞ্জ হাইওয়ে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাহিদা আক্তার, এনসিপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, ইসলামী আলোন্দলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গ্রাম পুলিশসহ সূধী সমাজের অনেকে।

মতবিনিময় বক্তারা বলেন, উপজেলায় চুরি, ডাকাতি খুন সহ সব রকম অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের পাশাপাশি রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবী কর্মী তালিকা করে এলাকা ভিত্তিক পাড়া মহল্লায় রাতে টহল দেওয়ার কথা বলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা । এ সময় হত্যা সহ চুরি, ডাকতি, মাদকের বিরুদ্ধে সম্মিলিত ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান করা হয়।

অফিসার ইনচার্জ এম.এ ফারুক বলেন, আমার যোগদানের সময়কাল তিন মাসের কম। তবুও সাম্প্রতিক চুরি, ডাকাতির ঘটনার দায় আমার। তারাগঞ্জ থানা পুলিশ যথেষ্ট তৎপর আছি, উপজেলার সাথে সংযুক্ত হওয়া ঝুকিপূর্ণ সড়কে ক্যামেরা লাগোনো হয়েছে। অনেকেরই বাসা বাড়ীর বাইরের উঠানে লাইট নাই, এইদিকটা আপনারা গুরুত্ব দেন। জনসচেতনতা বৃদ্ধি করতে হবে, এর বিকল্প নেই। এ সময় গরু চোর ধরিয়ে দিতে পারলে, চোর প্রতি দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, সম্প্রতি হত্যা সহ চুরি, ডাকাতি বেড়ে যাওয়ায় আজকের অংশীজন মতবিনিময় সভা। আমি বিশ্বাস করি উপজেলাবাসীর সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সবধরনের অপরাধ কর্মকাণ্ড দমণ করতে পারবো ইনশাআল্লাহ্। জন সচেতনতা বৃদ্ধি করতে উপজেলার সকল মসজিদের ইমামকে নোট প্রদান করা হবে। আমি নিজেও টহলে বের হবো, আপনারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন। অবস্থার উপর পরবর্তীতে হট লাইন নম্বর চালু করা হবে।

উল্লেখ্য যে, সম্প্রতি উপজেলায় চুরি, ডাকাতি, খুন, মাদকসহ বিভিন্ন অপকর্মকান্ড ব্যাপক ভাবে বেড়ে যায়। পরে অংশীজন মতবিনিময় শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com