মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে ইলেকট্রিশিয়ান মনজুরুল হত্যার ঘটনায় গ্রেফতার ২

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ইলেকট্রিশিয়ান মনজুরুলের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ মার্চ) বগুড়ার গোকুল এলাকা থেকে রাফিউর রহমান লাবলুকে (৩২) ও তার আগে শনিবার (১৪ মার্চ) মাজেদুল ইসলাম (৩২) কে তারাগঞ্জ জদ্দিপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত রাফিউর রহমান লাবলু উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন মকবুলের ছেলে। অপরজন মাজেদুল ইসলাম একই উপজেলার কুর্শা ইউনিয়নের জদ্দিপাড়ার মোবারক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মঞ্জুরুলের তিন ছেলে মেয়ের মধ্যে বড় মেয়ে মীম আক্তার(১৪), উপজেলার কুর্শা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণি এবং মো. রাব্বি(১৩) ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত, ছোট জোবাইদ ৪ বছর বয়সি শিশু। মঞ্জুরুলের অসুস্থ মা মানিজা বেগম (প্যারালাইস্ট) রোগী শয্যাশায়ী, স্ত্রী জান্নাতি বেগম একমাত্র উপার্জ সক্ষম স্বামী হারিয়ে নির্বাক।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়ার একটি দোলায় তামাক ক্ষেতের পাশের ফাঁকা জমিতে মাটি চাপা দেওয়া অবস্থায় তিন দিন আগে নিখোঁজ হওয়া মঞ্জুরুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মঞ্জুরুল উপজেলার ২নং কুর্শার পশ্চিম অনন্তপুর এলাকার ফরিজ উদ্দিনের ছেলে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ইলেকট্রিশিয়ান মনজুরুলের চাঞ্চল্যকর হত্যার ঘটনায় আমাদের জোরতৎপরতায় দুজনকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো কেউ জড়িত আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com