মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে কৃষি জমির উর্বর স্তর কাটায় ২ ব্যক্তিকে অর্থদণ্ড

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়েছে। রোববার (৪ ডিসেম্বর)উপজেলার আলমপুর ইউনিয়নে কৃষি জমির উর্বর স্তর কাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এসময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ সার্বিকভাবে সহযোগিতা করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলমপুর ইউনিয়নে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমির উপরি ভাগ (উর্বর স্তর) কেটে উত্তোলন করায় এস এম আকিল আকতারকে (৪৫) ও মো. মোখলেছুর রহমান বাবুকে (৪৮) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানা করা হয়। এদের প্রথমজন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলাধীন নেয়ামতপুর মুন্সিপাড়ার খলিল মাস্টারের ছেলে। অপরজন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার রাজারহাট বগুলাগাড়ীর এলাকার মৃত. মহফেল উদ্দিনের ছেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অর্থ দণ্ডাদেশ প্রাপ্তদ্বয়ের জরিমানাকৃত মোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা রক্ষায় অভিযান চলমান আছে। স্থানীয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা নিয়মতান্ত্রিক রাখতে, এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা আরো কঠোর হস্তে দমন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com