মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে গণভোটের গুরুত্ব আরোপ করছেন ইউএনও

গণভোটের গুরুত্ব আরোপ করছেন ইউএনও। ছবি- ৭১সংবাদ২৪.কম

ডেস্ক সংবাদ.
গণভোটের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেছেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলার কুর্শা বাজারে আয়োজিত গণভোট বিষয়ক আলোচনা সভায় তিনি গণভোটের উদ্দেশ্য, নাগরিক দায়িত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়গা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভায় ইউএনও মো. মোনাব্বর হোসেন বলেন, গণভোট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণের মতামত সরাসরি প্রতিফলিত হয়। এতে রাষ্ট্র পরিচালনা ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীলভাবে গণভোটে অংশগ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার শুধু একটি অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ নাগরিক দায়িত্ব। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে মানুষ নিজের মত প্রকাশের সুযোগ পায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করে তোলে।

আলোচনা সভায় তারাগঞ্জ উপজেলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রজেক্টরের মাধ্যমে গণভোটের বিভিন্ন দিক, ভোট প্রদান পদ্ধতি ও নাগরিক সচেতনতা বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com