মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে ‘ডেভিল হান্ট–২’-অভিযানে সাবেক আ’লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক সংবাদ.
রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট–২’-এর আওতায় আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম রুবেল, উপজেলার ১নং আলমপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ভীমপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে। তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি ২০২৬ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় তারাগঞ্জ থানা পুলিশ। রুবেল দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ রেজাউল ইসলাম রুবেলকে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com