মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তারাগঞ্জে তরুণকে অপহরণ চেষ্টা, সেনা তৎপরতায় আটক-২

৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে এক তরুনকে অপহরণ চেষ্টায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৩ জুন) ২০২৫ইং দিনগত রাত আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সয়ার ইউনিয়নের কাঙ্গলাড়ার পূর্ব-বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত্রী অনুমান ১০টায় মমিনুর এর দোকান হইতে পায়ে হেঁটে নিজ বাড়ী যাচ্ছিল শ্রী দিলিপ চন্দ্র রায়(১৭)। এসময় উক্ত গ্রামের জনৈক সুধীর রায় এর বাড়ীর সামনে প্রাইভেটকার যোগে আসা অজ্ঞাত ব্যক্তিরা গাড়ী থামাইয়া অতর্কিতভাবে তার মুখ চেপে ধরে গাড়ীর ভিতরে ঢুকানোর চেষ্টা করে। তরুন দিলিপ টানা হেচড়া করে মুখ খুললে, চিৎকার করতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে এলে প্রাইভেটকার সহ অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তথ্য প্রযুক্তির যুগে, অপরাধ করে রেহাই পাওয়া আগের মতো আর সহজ নয়। মোবাইল ফোনে আশপাশের এলাকা গুলোতে দ্রুত খবরটি ছড়িয়ে পরলে, উপজেলার বুড়িরহাট বাজারে গাড়ীর ভিতরে থাকা দুই ব্যক্তিকে সহ প্রাইভেটকারটি আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেনাবাহিনীর আভিযানিক দলের তৎপরতায় গাড়ীটি জব্দপূর্বক অভিযুক্তদের আটক করে পুলিশের সহযোগীতায় তারাগঞ্জ থানায় হস্তান্তরর করা হয়।

অভিযুক্তরা হলেন- মোঃ শাকিল হাওলাদার (২৪), পিতা- মোঃ জালাল হাওলাদার, সাং- কান্ডপয়সা, থানা- নলসিটি, জেলা-ঝালকাটি, এবং মোঃ হেলাল মিয়া (৩২), পিতা- আব্দুল হামিদ, সাং- সয়ার ফকিরপাড়া, থানা- তারাগঞ্জ, জেলা- রংপুর। উদ্ধারকৃত গাড়ীটি COROLLA AXIO ১৫০০ সিসি সিলভার রংয়ের প্রাইভেটকার, যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-গ-৩৪-১৫২৩, ইঞ্চিন নং-INZ-D837359, চেসিস নং-NZE141-6181534,। এ ঘটনায় শ্রী দিলিপ চন্দ্র রায় নিজেই বাদি হয়ে তারাগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।

এ ঘটনায় তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমএ ফারুক বলেন, অপহরণ চেষ্টায় আটক হওয়া দুইজনের বিরুদ্ধে অপহরণ থেকে উদ্ধার ব্যক্তি নিজেই বাদি হয়ে মামলা দায়ের করেছে। আইনী প্রক্রিয়ায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “আমরা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখছি এবং যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সেনা তৎপরতা জনগণের কল্যাণে নিবেদীত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের ঘটনার বিরুদ্ধে অত্যন্ত কঠোর এবং যে কোনো পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত। সেনাবাহিনীর পেট্রোলিং দল ২৪/৭ জনগণের নিরাপত্তায় নিয়োজিত আছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com